শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে দীর্ঘ ৬ বছর পর জাগ্রত যুব সংঘের কমিটি গঠন

মোঃ আক্তারুজ্জামান বাবু || নিজস্ব প্রতিবেদক / ৩৭৫ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ১৭ জুন, ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ণ

মোঃ আক্তারুজ্জামান বাবু, নিজস্ব প্রতিবেদকঃ কেশবপুর উপজেলার নারায়ণপুরে দীর্ঘ ৬ বছর পর জাগ্রত যুব সংঘের নতুন কমিটি গঠন, পরিচিতি সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ জুন) নারায়ণপুর জাগ্রত যুব সংঘের সাবেক সভাপতি শেখ আব্দুর রহমানের সভাপতিত্বে ও নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হাসান শহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮নং সুফলাকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. মঞ্জুর রহমান, কেশবপুর ৬নং সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.আর. সাইদ প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম ধাপে সকলের উপস্থিতিতে নতুন কমিটি গঠন করা‌ হয়। দ্বিতীয় ধাপে দীর্ঘ ৬ বছর পর নতুন কমিটি গঠন হওয়ায় সন্ধ্যায় অর্ধশতাধিক মোটরসাইকেলের শোডাউন অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত যুব সংঘের সকল সদস্য দ্বারা সমর্থিত কমিটিতে উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন, জাগ্রত যুব সংঘের সাবেক সভাপতি আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিপু, এনামুল হক মিঠু, মোস্তফা ফারুক, প্রধান শিক্ষক হেলাল হাসান শহিদ, ইউপি সদস্য আবুল কালাম পাটোয়ারী, মাষ্টার শেখ রেজাউল  করিম, আওয়ামিলীগ নেতা মোহাব্বত হোসেন, আবু, গাউসুল আযম তুহিন, বদরুজ্জামান টিটোসহ মোট ৩১ জন নির্বাচিত হয়েছেন।

সভাপতি/সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন, সভাপতি জাকারিয়া শেখ, সহ-সভাপতি এজাজুল হাসান সৈকত, সাধারন সম্পাদক সোহাগ হোসেন পাড়, যুগ্ম সাধারন সম্পাদক বাদল বসু, সাংগঠনিক সম্পাদক আলামিন শানা, দপ্তর সম্পাদক হুজাইফা, কোষাধ্যক্ষ আসাদ বিশ্বাস, ক্রীড়া সম্পাদক বাবলু বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক রকি আলমগীর।

নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠান শেষে জাগ্রত যুব সংঘ কতৃক এক নৈশভোজের আয়োজন করা হয়।

উল্লেখ্য, নারায়ণপুর জাগ্রত যুব সংঘ ১৯৯৩ সালে প্রতিষ্ঠা করা হয়।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর