বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৭৮ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ

কাওছার হোসেন, দৈনিক জনশ্রুতিঃ “সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ি, বৃক্ষরোপণে সামাজিক আন্দোলন গড়ে তুলি”—এই প্রত্যয়কে সামনে রেখে কেশবপুরে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষের চারা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সমাধান।

সরকার ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১৪৫টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

সকাল ১০টায় পাজিয়া ডিগ্রি কলেজে ফলজ, বনজ ও পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির ১০৫টি চারা এবং দুপুর ১২টায় নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৪০টি চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ কর্মসূচিতে সমাধানের পরিচালক (সার্বিক) মোঃ শাহীনুর রহমান, প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ মুনছুর আলী এবং পাজিয়া শাখার ব্যবস্থাপক মোঃ সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন। এ সময় পাজিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ, নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ উভয় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচির আয়োজকরা জানান, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বায়ুর মান উন্নয়ন, তাপমাত্রা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীলতা এবং সচেতনতা গড়ে তোলাও সম্ভব।

সমাধানের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক উন্নয়নের পাশাপাশি পরিবেশের স্থায়িত্ব ও জলবায়ু সহনশীলতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি বিভিন্ন পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে। বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ, পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সবুজ পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর