শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফার্স্ট ক্যাশ বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৪১৫ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:২৯ অপরাহ্ণ

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ফার্স্ট ক্যাশ বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কেশবপুর শাখার এফএভিপি ও ব্যাবস্থাপক জি এম মোস্তফা মনোয়ার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান। অন্যান্য অতিথির মধ্য থেকে বক্তব্য রাখেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা খায়ের।

এ সময় ফার্স্ট ক্যাশ বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রদর্শন করেন ব্যাংকের অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের এসভিপি ও প্রধান মোহাম্মদ মছউদুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, সমাধানের পরিচালক রেজাউল করিম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর উপজেলা নিন্ম মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, সাধারণ সম্পাদক বাসুদেব সেনগুপ্ত প্রমুখ।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ব্যাংকের খুলনা বিভাগের এসভিপি ও আঞ্চলিক প্রধান আহম্মেদ আশিক রাজী। অনুষ্ঠান শেষে রাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর