বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

কেশবপুরের বুজতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

মোঃ মেহেরাজ হোসেন || নিজস্ব প্রতিবেদক / ৩৮৭ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ১ মে, ২০২৩, ১১:১৭ অপরাহ্ণ

মোঃ মেহেরাজ হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ

যশোরের কেশবপুর উপজেলার যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের বুজতলা নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় সোমবার (০১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিতা ও পুত্রসহ তিনজন নিহত হয়েছে।

ঘটনাস্থলে থাকা এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর একটি মোটরসাইকেলের সঙ্গে আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ডুমুরিয়া উপজেলার বেতগ্রাম গ্রামের আব্দুল মান্নান জোয়াদ্দারের ছেলে জাহাঙ্গীর জোয়াদ্দার (৪০) একই গ্রামের জাহাঙ্গীর জোয়াদ্দারের ছেলে মোস্তাইন জোয়াদ্দার (১৭), দুজনের সম্পর্ক পিতা ও পুত্রের। বাকি একজন ডুমুরিয়া উপজেলার মললী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোস্তফা (২২) ঘটনাস্থলে ২জনের মৃত্যু হয়। বাকি একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আসার পথে মৃত্যুবরণ করেন।

পরে ফায়ার সার্ভিসকর্মীরা মরদেহগুলো উদ্ধার করেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর