বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

কেশবপুরে ভাইস-চেয়ারম্যান পদে সকলের নিকট সমর্থন প্রত্যাশী আইটি উদ্যোক্তা সুমন

কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৫৩৬ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৩১ অপরাহ্ণ

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে কেশবপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে সকলের দোয়া, আশীর্বাদ ও সমর্থন প্রত্যাশী তরুণ আইটি উদ্যোক্তা সাবেক ছাত্রলীগ নেতা সুমন সাহা রবিন।

সম্প্রতি কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, বিভিন্ন পাড়া ও মহল্লাসহ সাধারণ জনগণের বাড়ি বাড়ি গিয়ে সকলের নিকট ভাইস-চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে নিয়মিত গনসংযোগের মাধ্যমে দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করে চলেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেশবপুর পৌরসভা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সরকারি গ্রাফিক্স আর্টস ইন্সটিটিউট হল শাখার সাবেক আহ্বায়ক তরুণ আইটি উদ্যোক্তা সুমন সাহা রবিন।

গনসংযোগের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে কেশবপুর ৬নং সদর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসহ ৬নং ওয়ার্ডের আলতাপোল তালতলার মোড় হতে শুরু করে বিশ্বাস পাড়া, কর্মকার পাড়া, দাস পাড়া, মোড়ল পাড়া ও বেপারী পাড়ার সাধারণ জনগণের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন কামনা করেন।

গনসংযোগকালে জনগণের উদ্দেশ্যে সুমন, বলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কেশবপুর উপজেলার পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তিনি সকলের সমর্থন পেলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে আত্ম স্বনির্ভর করে গড়ে তুলবেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা ও আদর্শ লালন করে তিনি মানুষের কল্যানে কাজ করতে চান। মানুষের পাশে থেকে থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সর্বদা তাঁর অগ্রযাত্রা অব্যাহত রাখবেন।

উল্লেখ্য, প্রয়াত সাবেক শিক্ষামন্ত্রী এএস‌এইচকে সাদেক কেশবপুর আসনের সাংসদ থাকাকালীন সুমন সাহা রবিন কেশবপুর পৌরসভা ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে আসেন। দীর্ঘদিন কেশবপুর পৌর ছাত্রলীগের নেতৃত্ব দিতে দিতে আইটি বিষয়ে শিক্ষা অর্জন করতে রাজধানী ঢাকাতে অবস্থান করেন। ঢাকাতে অধ্যআয়নরত অবস্থায়েও ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এরপর তিনি তাঁর শিক্ষা অর্জন শেষে ২০১২ সালে কেশবপুরে একটি আইটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি মাধ্যমে তাদের পাশে দাঁড়ান। সেই থেকে অদ্যবধি তরুণ প্রজন্মকে আত্ম স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর