মোহাম্মদ আব্দুল্লাহ্, নিজস্ব প্রতিবেদকঃ কেশবপুরে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে শুক্রবার (১২ মে) বিকালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেশবপুর উপজেলা শাখা’র এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা মহিলা লীগের সভাপতি রাবেয়া ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৯০ যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীন চাকলাদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা শোভা, কেশবপুর উপজেলা যুব মহিলা লীগনেতা পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, সাবেক পৌর কাউন্সিলর মনিরা খানম, ফাতেমা খাতুন, নাদিরা বেগম, শাপলা বেগম প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলগমীর সিদ্দিক টিটো, যুবলীগনেতা আল হেলাল সরদার, যুব মহিলা লীগের নেতাকর্মীসহ আওয়ামিলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।