শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে মোবাইল কোর্টের অভিযান: বাল্যবিবাহে ৮ হাজার, খাস জমি দখলে ৫ হাজার টাকা জরিমানা

কাওছার হোসেন || কেশবপুর / ২৯০ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ

কাওছার হোসেন, কেশবপুর: জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বুধবার (৩০ জুলাই) কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হয় মোবাইল কোর্ট। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নেওয়াজ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাল্যবিবাহ ও খাস জমি দখলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে এক অপ্রাপ্তবয়স্ক কন্যার বাল্যবিবাহের প্রস্তুতির তথ্য পাওয়া যায়। মোবাইল কোর্ট তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী কন্যার পিতাকে ৮,০০০ (আট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং আদায় করেন। পাশাপাশি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিবাহ না দেওয়ার অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।

একইদিন অপর অভিযানে রাস্তার পাশের সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগে এক ব্যক্তিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুসারে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টের নির্দেশে অবৈধ নির্মাণাধীন স্থাপনাটি তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ জানান, “আইনের শাসন প্রতিষ্ঠায় উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

উপজেলা প্রশাসনের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে। সচেতন মহল মনে করছে, এ ধরনের কার্যকর পদক্ষেপ সামাজিক অপরাধ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর