কাওছার হোসেন: যশোরের কেশবপুরে শিক্ষা সফরে আসা সুরেন্দ্রনাথ কলেজের শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার সময় বাসটি গন্তব্যে যাওয়ার পথে হঠাৎ চাঁদড়া নামক এলাকার রাস্তার পাশে ভারসাম্য হারিয়ে রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। এসময় কমপক্ষে ১২ জন শিক্ষার্থী আহত হয়।
দুর্ঘটনার পরপরই আহত শিক্ষার্থীদের উদ্ধার করা হয়। পরে তাদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা মাঝারি ধরণের আহত হয়েছে, তবে কেউ গুরুতর আহত হয়নি।
দুর্ঘটনার কারণ তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।