কাওছার হোসেন, কেশবপুর: যশোর জেলার কেশবপুর উপজেলার স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ‘সমাধান’-এর অঙ্গপ্রতিষ্ঠান সমাধান হেলথ সেন্টার-এ বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। পদগুলো হলো—
*** পদসমূহ ও যোগ্যতা:
০১. মার্কেটিং ম্যানেজার: শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম এইচএসসি, বয়সসীমা- অনুর্ধ ৫০ বছর, অভিজ্ঞতা- সংশ্লিষ্ট পদে ন্যূনতম ০১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
০২. মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব): শিক্ষাগত যোগ্যতা- ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্ট, বয়সসীমা- অনুর্ধ ৩৫ বছর, অভিজ্ঞতা- সংশ্লিষ্ট পদে ন্যূনতম ০১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
০৩. ফ্রন্ট ডেক্স অফিসার: শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম এইচএসসি, বয়সসীমা- অনুর্ধ ৩৫ বছর, অভিজ্ঞতা- সংশ্লিষ্ট পদে ন্যূনতম ০১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
০৪. পেশেন্ট কেয়ার অ্যাটেনডেন্ট (নারী): শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম এইচএসসি, বয়সসীমা- অনুর্ধ ৩৫ বছর, অভিজ্ঞতা- সংশ্লিষ্ট পদে ন্যূনতম ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে নিম্নে উল্লেখিত শর্ত সাপেক্ষে আগ্রহী প্রার্থীগণকে আগামী ২৮ আগস্ট, ২০২৫ ইং তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে খামের উপর পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক নির্বাহী পরিচালক, সমাধান, প্রধান কার্যালয়, উপজেলা সড়ক, কেশবপুর, যশোর, বরাবর জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, জাতীয় পরিচয়পত্র ও প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ এর ফটোকপি সংযুক্ত করে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।
*** শর্তাবলী:
∆ বেতন আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে, তবে আবেদনপত্রে প্রত্যাশিত বেতন উল্লেখ করা আবশ্যক।
∆ অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
∆ ১-৩ নং পদের জন্য কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
∆ ১ ও ৩ নং পদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
∆ বাছাইকৃত প্রার্থীকে আগামী ৩০ আগস্ট, ২০২৫ ইং তারিখ সকাল ৯.০০ ঘটিকায় সমাধান, প্রধান কার্যালয়ে যোগ্যতা যাচাই পরীক্ষায় অংশগ্রহনের জন্য হাজির হতে হবে; যা ২৮ আগস্ট, ২০২৫ ইং তারিখ রাত ১২.০০ ঘটিকার মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে।
∆ যোগ্যতা যাচাই পরীক্ষায় অংশগ্রহনের সময় সকল ধরনের সনদ এর মূলকপি নিয়ে আসতে হবে।
∆ পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোনো ভাতা প্রদান করা হবে না।
∆ নিয়োগ প্রক্রিয়ায় কতৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

*** বিশেষ প্রয়োজনে: +৮৮০১৮৪৬৯১২০৮৪
*** ঠিকানা: সমাধান প্রধান কার্যালয়, সমাধান ভবন, উপজেলা সড়ক, কেশবপুর, যশোর।