শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে সাংবাদিককে গালিগালাজ ও হুমকির অভিযোগ: থানায় ডায়েরি

দৈনিক জনশ্রুতি ডেস্ক : / ২৭৫ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ

যশোর থেকে তথ্য সংগ্রহঃ যশোরের কেশবপুরে পেশাগত দায়িত্ব পালনের জের ধরে রাজীব চৌধুরী নামে এক সাংবাদিককে গালিগালাজ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে গত শনিবার কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই সংবাদকর্মী।

অভিযোগ সূত্রে জানা যায়, রাজীব চৌধুরী কেশবপুর নিউজক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। গত ৮ মে (শুক্রবার) রাতে মাহমুদা সুলতানা রেশমা (৩২) নামে এক নারী তাকে মোবাইল ফোনে কল করেন। ওই নারী দাবি করেন, তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে।

সাংবাদিক রাজীব চৌধুরী তাকে জানান যে, তিনি এ ধরনের কোনো সংবাদ পরিবেশন করেননি। তবে অভিযোগ অনুযায়ী, ওই নারী কারো প্ররোচনায় সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হন এবং তাকে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে বড় ধরনের আর্থিক ও সামাজিক ক্ষতির হুমকি দিয়ে ফোন কেটে দেওয়া হয়।

ভুক্তভোগী সাংবাদিক রাজীব চৌধুরী বলেন: “আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে তার নামে কোনো নিউজ হয়নি। কিন্তু কোনো এক মহলের ইন্ধনে তিনি আমাকে মানসিকভাবে হেনস্তা ও কর্মক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করছেন। আমার কাছে হুমকির অডিও রেকর্ড সংরক্ষিত আছে। আমি বর্তমানে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এ বিষয়ে অভিযুক্ত মাহমুদা সুলতানা রেশমার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কেশবপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর