বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

কেশবপুরে সাংবাদিকদের সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৩৮৬ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ

কাওছার হোসেন: যশোরের কেশবপুরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এবং কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব ও গুলসান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ।

এ সময় কেশবপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মোল্যা আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক উৎপল দে ও সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক মাসুম বিল্লাহসহ নির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর