শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু

কেশবপুরে সাওদা মটরসে হোন্ডা মোটরসাইকেল শোরুম উদ্বোধন

মোহাম্মদ আব্দুল্লাহ্ || নিজস্ব প্রতিবেদক / ৫১৬ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৩:৩০ অপরাহ্ণ

কেশবপুরে সাওদা মটরসে প্রাচীন জাপানী ব্রান্ডের মোটরসাইকেল কোম্পানী হোন্ডার শোরুমের উদ্বোধন করা হয়েছে।

সাওদা মটরস এর সত্ত্বাধিকারী এবং হোন্ডার শোরুমের ডিলার সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও হোন্ডা মোটরসাইকেল কোম্পানী লিমিটেডের খুলনা এরিয়া ইনচার্জ ইমরান হোসাইনের সঞ্চালনায় মঙ্গলবার (২১ মার্চ) বিকালে প্রধান অতিথি হিসাবে ফিতা ও কেক কেটে হোন্ডা মোটরসাইকেল শোরুমের উদ্বোধন করেন হোন্ডা মোটরসাইকেল কোম্পানী লিমিটেডের সেলস ম্যানেজার গিয়াস উদ্দীন সজীব।

স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, হোন্ডা মোটরসাইকেল কোম্পানী লিমিটেডের রিজওনাল ম্যানেজার বশির উদ্দিন, সেলস এ্যরিয়া ইনচার্জ মাহমুদুর রশিদ, সার্ভিস এ্যরিয়া ইনচাজমহিবুল্লাহ। দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুস সামাদ। কোরআন তেলওয়াত করেন হাফেজ আব্দুর রহমান।

হোন্ডার শোরুমের ডিলার সিরাজুল ইসলামের জানান, দেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্যান্ড হোন্ডা শো রুমের উন্মোচন করা হয়েছে। আমাদের এ হোন্ডা শো রুমে পাওয়া যাবে হোন্ডা সকল মোটরসাইকেল। গ্রহকদের জন্য থাকছে প্রশস্ত জায়গা, যার মাধ্যমে গ্রাহক তাদের কাঙ্খিত পন্য নির্বিঘ্নে কিনতে পারবেন এবং সার্ভিস সেন্টার যেখানে আস্থার সাথে হোন্ডা বাইক ব্যবহারকারীগন সুন্দরভাবে তাদের বাইক সার্ভিস করাতে পারবেন। এছাড়াও এটা প্রধান সড়কের পাশে অবস্থিত হওয়ায় খুব সহজেই হোন্ডা শো রুম গ্রাহকরা খুজে পাবেন।

তিনি আরো বলেন, আমাদের এই শো রুমের মাধ্যমে হোন্ডার সেবা আরও এক ধাপ এগিয়ে যাবে এবং গ্রাহকরা তাদের পছন্দের পন্য ক্রয়ে সচেষ্ট হবেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর