শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রয়াত ইসমাত আরা সাদেকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

দৈনিক জনশ্রুতি ডেস্ক : / ২৫৬ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ১০:৪১ অপরাহ্ণ

কেশবপুরে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (২১ জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টারের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, সদস্য আলহাজ্ব হাসান সাদেক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপিকা রেবা ভৌমিক, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সরদার, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক সিরাজুল ইসলাম, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সামসুন্নাহার লিলি, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন পৌর সভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মকবুল হোসেন।

এদিকে এক‌ই দিন বিকালে কেশবপুর শহরের আবু সারাফ সাদেক অডিটোরিয়মে যশোর-৬ কেশবপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলামের আয়োজনে পৃথক এক স্বরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব হাসান সাদেকের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দ্বাদশ জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সংসদ ও যশোর -০৬ কেশবপুর আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম আজিজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক নাসিমা সাদেক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক জেলা পিপি এ্যাড.রফিকুল ইসলাম পিটু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু।

এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক কামরুজ্জামান হোসেন, পল্লী বিদ্যুতের কেশবপুর অঞ্চলের পরিচালক সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক আহবায়ক জি এম হুসাইন, সাবেক চেয়ারম্যার সামছুদ্দিন দফাদার, শিক্ষক বজলুর রহমান ও সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রয়াত ইসমাত আরা সাদেকের স্বামী এ এস এইচ কে সাদেক সাবেক শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ছিলেন। সাবেক এই সচিব আওয়ামী লীগ থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। অবহেলিত কেশবপুর উন্নয়নে তাঁর ব্যাপক ভূমিকা রয়েছে।

২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা রূপে স্বীকৃতি প্রদান এবং সুন্দরবনকে ইউনেস্কোর অধীনে এর তালিকায় অন্তর্ভূক্ত করতে সফল হয়েছিলেন। যার স্বীকৃতি স্বরূপ তাঁকে ২০১০ সালে তাঁকে মরণোত্তর একুশে পদক প্রদান করে সম্মানিত করা হয়। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী। তাঁর পুত্র তানভীর সাদেক কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং কন্যা নওরীন সাদেক একজন স্থপতি প্রকৌশলী। ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর স্বামী এ এস এইচ কে সাদেক মৃত্যুবরণ করেন।

স্বামীর মৃত্যুর পর ইসমাত আরা সাদেক যশোর-৬ (কেশবপুর) নির্বাচনী এলাকা থেকে ১০ম জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ সালের ১২ জানুয়ারি আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ১৪ সালের ১৫ জানুয়ারি তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হন। কেশবপুর উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা রাখেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২১ জানুয়ারী বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর