বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

জলাবদ্ধতায় রূপ নিয়েছে কেশবপুর-পাঁজিয়া সড়ক

কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৩৮৪ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুর-পাঁজিয়া সড়ক যেন এখন আর সড়ক নয়, মাছ চাষের উপযোগী জলাশয়! টানা ৪৮ ঘণ্টার ভারী বর্ষণে সড়কটিতে হাঁটুপানি জমে থাকায় জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। চলাচলের একমাত্র ভরসা এই সড়কটি এখন পথচারী ও যানবাহন চালকদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের পাশের একটি চিংড়িঘের থেকে মাটি কেটে উঁচু করে ঢিবি তৈরির কারণে পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। ফলে অল্প বৃষ্টিতেই পানি জমে থাকে, আর টানা বৃষ্টিতে সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী পরিবহন ও সাধারণ যাত্রী—সবাইকে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।

দীর্ঘ দুই বছর ধরে একই পরিস্থিতি চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এতে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। তারা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সড়কটির দ্রুত সংস্কার ও জলাবদ্ধতার স্থায়ী সমাধান দাবি করেছেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর