বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

খুলনায় আলেম সমাজের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের মতবিনিময়

খুলনা প্রতিনিধি / ৩৮৮ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ

খুলনা প্রতিনিধি: হেফাজতে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইমাম পরিষদ খুলনার শীর্ষ আলেম ও নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন জাতীয় গণঅভ্যুত্থান পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

গতকাল খুলনায় আয়োজিত এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ইসলাম ধর্মীয় মূল্যবোধ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

আলেম সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির, হেফাজতে ইসলাম খুলনা মহানগরের সভাপতি মাওলানা সাখাওয়াত হোসাইন, সহ-সভাপতি মাওলানা নাসির উদ্দিন কাসেমী ও মুফতি জিহাদুল ইসলাম, ইমাম পরিষদের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া, সহ-সেক্রেটারি মাওলানা নাজমুস সাউদ, খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল্লাহ জুবায়ের, হেফাজতের মহানগর সহ-সাধারণ সম্পাদক মাওলানা শরীফ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস জাহানাবাদ, জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম, সদর থানা সভাপতি মাওলানা আব্দুল্লাহ কাফি, সেক্রেটারি মুফতি জাকির হুসাইন, মাওলানা আবুল কালাম আজাদ, এস এম জাকারিয়া, ইমদাদুল্লাহ আজমী ডালিম, মোল্লা মিরাজুল হক, সাজ্জাদুল্লাহ রায়হানী, মাওলানা মুরসালিন, মেহরাব রহমান ও মাওঃ মুহিব্বুল্লাহ।

এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ, কেন্দ্রীয় সহকারী যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদী, খুলনা জেলা প্রধান সমন্বয়ক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ), মুহাম্মাদুল্লাহ হাফেজী (আরিয়ান)সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বৈঠকে অংশগ্রহণকারীরা দেশের ধর্মীয় ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর