শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু

খুলনায় ইরানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ২৮০ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ

কাওছার হোসেন: ইরানে মার্কিন-ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে খুলনা মহানগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ-এর খুলনা মহানগর শাখা।

সোমবার (২ মার্চ) সকাল ১১টায় খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মী, উলামায়ে কেরাম ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া। সভাপতিত্ব করেন খুলনা মহানগর শাখার সভাপতি মুফতী জাকির হুসাইন। কর্মসূচি পরিচালনা করেন মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি মুফতী জুনাইদ আহমাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজানে ইরানের ওপর এ ধরনের হামলা মানবতার পরিপন্থী। বিশ্বের যেকোনো প্রান্তে মুসলমানদের ওপর আগ্রাসন হলে মুসলিম উম্মাহকে প্রতিবাদে ঐক্যবদ্ধ ও সোচ্চার হতে হবে।

বক্তারা অভিযোগ করেন, ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন। তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ব মুসলিম উম্মাহকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মুফতী মানযুর আহমাদ, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী শফিকুল ইসলাম, মুফতী আবদুল্লাহ রাশেদ, মুফতী রকিব উদ্দিন, মুফতী মশিউর রহমান, মুফতী আবদুল্লাহ মুখতার, হাফেজ জাফর আহমাদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা ইকবাল হুসাইন, শেখ মোঃ নাসির উদ্দিন, মাওলানা ইখলাসুর রহমান, মাওলানা আসাদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর