শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

খুলনায় কৃষি ব্যাংকে দুর্ধর্ষ চুরি, অন্তত ১৬ লাখ টাকা লুট

মেহরাব রহমান || খুলনা প্রতিনিধি / ৩৪১ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ

মেহরাব রহমান, খুলনা প্রতিনিধি: খুলনার রূপসাঘাট শাখার কৃষি ব্যাংকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরেরা অন্তত ১৬ লাখ টাকা নিয়ে গেছে।

শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রূপসা থানা পুলিশ, স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চোরেরা ব্যাংকের প্রধান গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ অর্থ লুট করে নেয়। ওইদিন ব্যাংকের দারোয়ান আবুল কাশেম তার অসুস্থ স্ত্রীর কারণে সারাদিন ডিউটিতে ছিলেন না। রাত ১০টার দিকে তিনি ডিউটিতে এসে ব্যাংকের মেইন গেট খোলা দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয়দের জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনার সঠিক সময় ও লুট হওয়া অর্থের পরিমাণ নির্ধারণে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুর রহমান জানান, “কৃষি ব্যাংক রূপসাঘাট শাখায় চুরির ঘটনা ঘটেছে। দারোয়ানের স্ত্রী অসুস্থ থাকায় তিনি হাসপাতালে ছিলেন। রাত ১০টার দিকে এসে গেট খোলা দেখতে পান। কত টাকা চুরি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সিসি টিভির ফুটেজ পরীক্ষা চলছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর