শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

খুলনায় হেফাজতের উপস্থিতিতে মুরাদ বিন আমজাদের তওবা

খুলনা প্রতিনিধি / ৩৯০ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১০:৪২ অপরাহ্ণ

খুলনা প্রতিনিধি: ইসলাম ধর্মের মৌলিক বিষয়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও বিতর্কিত মন্তব্য করে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া মুরাদ বিন আমজাদ অবশেষে প্রকাশ্যে তওবা করেছেন। খুলনার জেলা প্রশাসকের মধ্যস্থতায় হেফাজতে ইসলাম বাংলাদেশের খুলনা শাখার শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি তার পূর্বের সব বক্তব্য প্রত্যাহার করে অনুশোচনা প্রকাশ করেন।

তওবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি মাওলানা সাখাওয়াত হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা নাসির উদ্দীন কাসেমী, জেলা সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, সদর থানা সভাপতি মাওলানা আব্দুল্লাহ কাফী, সেক্রেটারি মুফতি জাকির হুসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দের দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তওবা অনুষ্ঠানে মুরাদ বিন আমজাদ তার মন্তব্যগুলোর জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন কোনো মন্তব্য না করার প্রতিশ্রুতি দেন। হেফাজতে ইসলামের পক্ষ থেকে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়।

উল্লেখ্য, খুলনার লবণচরা এলাকার বাসিন্দা মুরাদ বিন আমজাদ সম্প্রতি নামাজ, হজ্জ, কাবা শরীফ, হাজরে আসওয়াদসহ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান নিয়ে অবমাননাকর বক্তব্য দেন, যা মুসলিম জনতার মাঝে চরম ক্ষোভের সৃষ্টি করে। এর প্রতিবাদে ৭ জুলাই হেফাজতে ইসলাম খুলনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর