শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

ডুমুরিয়ায় হেফাজতে ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহরাব রহমান || খুলনা বিভাগীয় প্রতিনিধি / ২৮০ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৮:৫২ পূর্বাহ্ণ

মেহরাব রহমান, খুলনা বিভাগীয় প্রতিনিধি: হেফাজতে ইসলাম বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দারের সভাপতিত্বে উপজেলার একটি মাদ্রাসা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী বশীরুল্লাহ এবং খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন মুফতি ইউসুফ আজাদী, মুফতি ইব্রাহিম খলিল, মাওলানা তাওফিকসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, হেফাজতে ইসলামের মূল লক্ষ্য ইসলামী শালীনতা, ধর্মীয় মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনাকে সমাজে প্রতিষ্ঠিত করা। স্থানীয় পর্যায়ে সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা। এছাড়া দাওয়াতি কার্যক্রম, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও যুব সমাজকে ইসলামের সঠিক পথে উদ্বুদ্ধ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর