শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

দাকোপে জামায়াত আমীরের পথসভা: কুরআনের শাসনের প্রত্যাশা ব্যক্ত

মেহরাব রহমান || খুলনা বিভাগীয় প্রতিনিধি / ৩৬৫ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ১১:১৩ অপরাহ্ণ

মেহরাব রহমান, খুলনা বিভাগীয় প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “অনেক শাসন দেখেছি, কিন্তু এগুলো ছিল শোষণ। আমরা সৎ শাসক ও কুরআনের শাসন চাই।” মঙ্গলবার সকালে খুলনার দাকোপ উপজেলার চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা মাঠে উপজেলা জামায়াত আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “জীবনের শেষ শ্বাস পর্যন্ত দ্বীনের পথে লড়াই করতে চাই। রক্তের চাদর গায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই।” তিনি দোয়া করেন, “হে আল্লাহ, বাংলাদেশে কুরআনের শাসন দাও।”

পথসভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা জি. এম. আখতারুজ্জামান এবং পরিচালনা করেন সেক্রেটারি মাওলানা মো. অহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়া কেন্দ্রীয় ও খুলনা বিভাগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ডা. শফিকুর রহমান সম্প্রতি জাতীয় সমাবেশে আহত হওয়ার প্রসঙ্গ তুলে ধরে বলেন, “সেদিনই তো আমি চলে যাচ্ছিলাম। কিন্তু আল্লাহর রহমতে আবার ফিরে এসেছি।” তিনি শহীদ মাওলানা আবু সাঈদসহ সকল শহীদদের জন্য দোয়া করেন এবং সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ ও আহতদের সুস্থতা কামনা করেন।

এর আগে তিনি হেলিকপ্টারে চালনায় অবতরণ করে শহীদ মাওলানা আবু সাঈদের পরিবার ও কবর জিয়ারত করেন এবং দুর্ঘটনায় আহত কর্মীদের খোঁজখবর নেন। দুপুরে তিনি পাবনার ঈশ্বরদীর উদ্দেশে দাকোপ ত্যাগ করেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর