শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

দিনের আলোতেই চুরি: কেশবপুরে চোরদের দাপট

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ২১৬ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
Compressed by jpeg-recompress

কাওছার হোসেন: কেশবপুর পৌর শহরে মটরভ্যানসহ বিভিন্ন ধরনের চুরি থেমে নেই। মঙ্গলবার (১৩ রমজান) কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মেইন রোডে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা, যেখানে শ্রীরামপুর গ্রামের রুহুল আমিন তার মটরভ্যান মসজিদের কাছে তালাবদ্ধ অবস্থায় রেখে ইফতার করায় নামাজ শেষে ফিরে দেখেন, তার ভ্যানটি অনুপস্থিত।

স্থানীয়রা অভিযোগ করছেন, চোর চক্রের সদস্যরা অত্যন্ত প্রশিক্ষিত ও কৌশলী। তারা প্রায়শই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে থেকে কাজ করছে। মটরভ্যান এবং স্বেচমটরসহ বিভিন্ন ধরনের চুরি কেশবপুরে সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

ভুক্তভোগী রুহুল আমিনের মতো অনেকেই দিশেহারা। তারা আশা করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোর ও চোর সিন্ডিকেট শনাক্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করবে। বিশেষত, চুরি, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে চোর চক্রের অংশগ্রহণ আরও বৃদ্ধি পেতে পারে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

স্থানীয়রা থানার পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো আহ্বান জানাচ্ছেন, এ ধরনের চুরি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে শহরে নিরাপত্তা নিশ্চিত করতে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর