মোহাম্মদ কাওছার হোসেন, কেশবপুরঃ দেশব্যাপী তীব্র তাপদাহে সর্বসাধারণের জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এমপির নির্দেশনা মোতাবেক সারাদেশে সুপেয় পানি, তরমুজ, স্যালাইন, শরবত, ছাতা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়।
উক্ত কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সমন্বয়ে মোট ৩২ টি টিম গঠন করা হয়। তারই ধারাবাহিকতায় গত বুধবার (২৪ এপ্রিল) থেকে দেশব্যাপী চলমান রয়েছে যুবলীগের এই কর্মসূচি।
কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা মোতাবেক ইতিমধ্যে যে সকল শাখা বা ব্যক্তিবর্গ উক্ত কর্মসূচি পালন করেছেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, ডঃ সাজ্জাদ হায়দার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম সরকার।
কেন্দ্রীয় যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দদের উদ্যোগে ঢাকা মহানগরীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, শাহবাগ, বাড্ডা লিংক রোড, ফার্মগেট আনন্দ সিনেমা হল, মহাখালী, তাতিবাজার মোড়, মিরপুর ১০, যাত্রাবাড়ী চৌরাস্তা, আজমপুর, টাউন হল, মিরপুর-১, পল্টন, সদরঘাট, বাহাদুর শাহ পার্ক, চকবাজার, তেজগাঁও ৭ রাস্তার মোড়, পল্লবী, কমলাপুর, মতিঝিল, ভাটারা, রামপুরা, ধানমন্ডি ৩২, গুলশান ২, ধোলাইপাড় মোড়, দৈনিক বাংলার মোড়সহ নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিতরণ সুপেয় পানি, তরমুজ, স্যালাইন, শরবত, ছাতা ও সচেতনতামূলক লিফলেট।

এছাড়া ঢাকা মহানগর উত্তর যুবলীগ, চট্টগ্রাম মহানগর যুবলীগ, কুড়িগ্রাম জেলা যুবলীগ, রংপুর জেলা যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ, টাঙ্গাইল জেলা যুবলীগ, পটুয়াখালী জেলা যুবলীগ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ, দোহাজারী পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এস এমন রবিন, সিলেট মহানগর যুবলীগ, গাজীপুর জেলা যুবলীগের মোঃ জাহিদুল আলম রবিন, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি মোঃ আমিনুর রহমান খান রুবেল, লক্ষীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়া, ময়মনসিংহ মহানগর যুবলীগ, নেত্রকোনা জেলা যুবলীগের নিপুন সরকার বাপ্পা, নওগা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সারোয়ার হোসেন বাবু, ময়মনসিংহ মহানগর যুবলীগের রাফিউল আদনান প্রিয়ম, রাজশাহী মহানগর যুবলীগ, ভালুকা উপজেলা যুবলীগের শাহরিয়ার হক সজীব, রংপুর মহানগর যুবলীগ, পাবনা জেলা যুবলীগ, ময়মনসিংহ মহানগর যুবলীগ, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ, ময়মনসিংহ জেলা যুবলীগের মশিউর রহমান খান শাওন, খুলনা জেলা যুবলীগ, গাজীপুর মহানগর যুবলীগ, রংপুর জেলা যুবলীগ, কক্সবাজার জেলা যুবলীগ, খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগসহ অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দরা কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা মোতাবেক পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিতরণ সুপেয় পানি, তরমুজ, স্যালাইন, শরবত, ছাতা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করে চলেছেন।