শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

নওয়াপাড়া স্বাধীনতা চত্বরে কেশবপুরের এমপি আজিজকে দেখতে স্থানীয়দের ভীড়

কেশবপুর (যশোর) প্রতিনিধি / ২০৩ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ণ

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ ন‌ওয়াপাড়ায় পীরের মাজার জিয়ারাত করলেন কেশবপুর (যশোর-৬) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে নওয়াপাড়ায় গিয়ে পীরের মজারা গিয়ে ফতেহা পাঠ করে মোনাজাত করেন মোঃ আজিজুল ইসলাম এমপি। পরে তিনি নওয়াপাড়া নূরবাগ স্বাধীনতা চত্বরে পৌঁছালে স্থানীয়রা একনজর এমপি আব্দুল আজিজকে দেখতে ভীড় জমাতে থাকেন এবং তারা সকলে জানান প্রাণখোলা শুভেচ্ছা ও অভিনন্দন।

এসময় এমপি আজিজ সকলের সাথে কুশল বিনিময় করেন। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন অভয়নগরে থেকেছি। অভয়নগরের মানুষকে ভুলতে পারিনি, পারবো না কখনো। তাই আমি নির্বাচিত হওয়ার পরপরই অভয়নগরের মানুষের ভালোবাসার টানে ছুটে এসেছি। আমি কেশবপুর অঞ্চলকে স্মার্ট এলাকা রূপে গড়ে তুলতে চাই, পাশাপাশি অভয়নগর উপজেলার মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। এজন্যে কেশবপুরসহ অভয়নগরবাসীর কাছে সহযোগিতা কামনা করি।’

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুর রউফ মোল্লা, ইউপি সদস্য রাজিব হোসেন, রুহুল হোসেন, ইকবাল হোসেন, আব্দুল্লা, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন, জিল্লু ফারাজী, ইবাদুল ইসলাম এবং কনক দাস।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর