শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

নড়াইলে খেলাফত মজলিসের গণসংযোগ: সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ জেলার প্রতিশ্রুতি

মেহরাব রহমান || খুলনা বিভাগীয় প্রতিনিধি / ৩০৫ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ

মেহরাব রহমান, খুলনা বিভাগীয় প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশায় বুধবার (৩০ জুলাই) দুপুরে খেলাফত মজলিসের উদ্যোগে এক নির্বাচনী গণসংযোগ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত নড়াইল গড়ার অঙ্গীকার করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আ: হান্নান সরদার বলেন, “নড়াইলকে শান্তিপূর্ণ ও উন্নত জেলায় পরিণত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। ঘরে ঘরে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা।

নেতারা জানান, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে নড়াইল-২ আসনে খেলাফত মজলিস বিজয়ী হয়ে একটি সুশাসনভিত্তিক, মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত জেলা গঠনে ভূমিকা রাখতে চায়।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর