কাওছার হোসেন: খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে অবস্থিত নিউ সুজুকি গ্যালারিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, Customer Relationship Officer (CRO) পদে শুধুমাত্র নারী প্রার্থী নিয়োগ দেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইচএসসি পাশ হতে হবে। পাশাপাশি প্রার্থীর ভালো যোগাযোগ দক্ষতা, কাস্টমার ম্যানেজমেন্টে অভিজ্ঞতা এবং ফেসবুক রিলস তৈরি সম্পর্কে ধারণা থাকা বাধ্যতামূলক।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, স্মার্ট ও আত্মবিশ্বাসী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে চুকনগর বাজার, সাতক্ষীরা রোড সংলগ্ন নিউ সুজুকি গ্যালারি, ডুমুরিয়া, খুলনা।
আগ্রহী প্রার্থীদের তাদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানোর আহ্বান জানানো হয়েছে। এজন্য যোগাযোগ নম্বর 01329646390 এবং ই-মেইল ঠিকানা newsuzukigallerybd@gmail.com প্রদান করা হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দ্রুত আবেদন করার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, যোগ্য প্রার্থীদের যাচাই-বাছাই শেষে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।