দৈনিক জনশ্রুতি ডেস্কঃ সাতক্ষীরার পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রী কলেজের জীববিজ্ঞানের প্রভাষক মোছাঃ জাহানারা খাতুন এর মৃত্যুর প্রায় পাঁচ বছর পর নিহতের পরিবারকে ১০ কোটি ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল জারি করা হয়েছে।
প্রভাষক মোছাঃ জাহানারা খাতুনের মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার বিষয়ে একটি মামলা হয় যার নং- অতিরিক্ত দায়রা জজ, প্রথম আদালত, সাতক্ষীরা ২০২০ সালের দায়রা মামলা নং-৭১৯-এ পাটকেলঘাটা থানার মামলা নং-০৩ তারিখ ০৬.০৭.২০১৯, জি. আর-৫২/১৯, আইনের ধারা-২৭৯/৩৩৮-ক/৪২৭/৩০২/৩৪।
এছাড়া নিহতের স্বামী শেখ মোঃ শাহাদাৎ হোসেন মরহুমা মোছাঃ জাহানারা খাতুন এর মৃত্যুর ক্ষতি পূরণ প্রদানের জন্য মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন যার নম্বর- ২৭৬৪/২০২৪।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজিবি জনাব সৈয়দ মেহেফুজ ইসলাম রিট পিটিশন দায়ের কারীর পক্ষে মহামান্য হাইকোর্ট বিভাগে শুনানী করেন। ১৯.০৩.২০২৪ তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ, জনাব বিচারপতি কে. এম. কামরুল কাদের এবং জনাব বিচারপতি খিজির হায়াত মহোদয় শুনানী অন্তে সন্তুষ্ট হয়ে বিবাদীদের প্রতি কেন ১০ (দশ) কোটি টাকা ক্ষতি পূরণ পরিশোধের নির্দেশ দেওয়া হবে না এই মর্মে রুল নিশি জারি করেন।
এই রিট পিটিশনে বিবাদী পক্ষ হলেন (১)সচিব, সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, (২) চেয়ারম্যান, বাংলাদেশ রোড ট্রান্সর্পোট অথরিটি (বিআরটিএ) প্রধান কার্যালয়, (৩) চেয়ারম্যান, র্বোড অফ ট্রাস্টি বাংলাদেশ রোড ট্রান্সর্পোট অথরিটি (বিআরটিএ), (৪) জেলা প্রশাসক, সাতক্ষীরা, (৫) মজুমদার প্রোডাক্টস লিমিটেড, স্বত্বাধিকারী- চিত্ত মজুমদার এবং আদিত্য মজুমদার (তেল ট্যাঙ্ক লরি যাহার রেজিস্ট্রেশন নং যশোর- ট-১১-৩৬৮১), (৬) মোঃ নজরুল ইসলাম (চালক), (৭) আহম্মদ উল্লাহ (হেলপার)।
উল্লেখ্য, গত ০৬.০৭.২০১৯ তারিখ পায়ে চালিত ভ্যানে কলেজে যাওয়ার পথে আনুমানিক সকাল ১০.৪৫ মিঃ পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মজুমদার প্রোডাক্টস লিমিটেড (স্বত্বাধিকারী চিত্ত মজুমদার ও আদিত্য মজুমদার) এর তেলের ট্যাঙ্কার লরি যাহার রেজিস্ট্রেশন নং যশোর-ট-১১-৩৬৮১ দ্বারা বেপরোয়া গাড়ি চালানোর কারণে ভ্যানের পিছনে ধাক্কা দেওয়ায় জাহানারা খাতুন ভ্যান হতে রাস্তার উপর ছিটকে পড়েন এবং তেলের ট্যাঙ্ক লরি তাঁর শরিরের উপর দিয়ে চালিয়ে দেয় ফলে জাহানারা খাতুন ঘটনা স্থলেই মৃত্যুব রণ করেন।