দৈনিক জনশ্রুতি ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনী কর্তৃক গণহত্যা ও পৈশাচিক হত্যাকান্ডের প্রতিবাদে বৈশ্বিক হরতালের সমর্থনে খুলনার সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
শিববাড়ি মোড়ে খুলনার সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে সোমবার (৭ এপ্রিল) বিকালে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর বর্বরোচিত গণহত্যা বন্ধের দাবীতে ও মজলুম ফিলিস্তিনিদের আহবানে বৈশ্বিক হরতালের সমর্থনে খুলনা দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা সিনিয়র যুগ্ম আহবায় মোঃ কদরুল ইসলাম এর পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশের বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি ও সর্বদলীয় সমাবেশের সমন্বয়ক আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, জাতীয় ওলামাশায়েখ আইম্মা পরিষদের নগর সভাপতি মুফতি গোলামুর রহমান, সাবেক সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম মঞ্জু, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগর এর সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, খুলনা জেলা ইমাম পরিষদ এর সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম নাজমুস সাউদ, বাংলাদেশ খেলাফত মজলিস এর সভাপতি শরিফ সাঈদুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ শহিদুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি মোঃ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন, বাংলাদেশ গণঅধিকার পরিষদের মোঃ বিল্লাল হোসেন, হেফাজতে ইসলাম খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া, জমিয়াত ওলামায়ে ইসলাম খুলনা মহানগর এর সদস্য সচিব মুফতী জাকির হুসাইন।
এছাড়া আরো বক্তব্য রাখেন, ফারহাদ হাসান রাজ, ইয়াছিন গাজী, গোলাম মোস্তফা, সাব্বির রহমান শুভ, মোঃ সাদিকুর রহমান, মোঃ ইমরান হোসেন মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, হেফাজত ইসলামের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুফতি অলিউল্লাহ মাহমুদ, মুফতি মাহফুজুর রহমান, মুফতি ইসহাক ফরিদী, মুফতি ইব্রাহিম খলিল, মোহাম্মদ রাকিব হাসান, হোসাইন আদনান, শেখ হাসান ওবায়দুল করিম, এস এম আকবর, শাহ জিয়াউর রহমান।
আরো বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর এর আহবায়ক আল শাহরিয়ার, খুলনা জেলার সদস্য সচিব মোঃ সাজিদুল ইসলাম বাপ্পি, নগর যুগ্ম সদস্য সচিব ফাহিম ফয়সাল, হানজালা হোসেন, বিএনপি’র হুমায়ুন কবির, যুবদলের এবাদুল হক রুবায়েত, আল শাহরিয়ার, মোঃ জাহিদুল ইসলাম, আসিফ আকাশ, মুফতি ফজলুল হক, মুফতী নাজমুল ইসলাম, মোঃ হারুনার রশীদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি মোঃ আব্দুর রশিদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি এস এমন আবুল কালাম আজাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি মোঃ মাহদী হাসান মুন্না সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।