কাওছার হোসেন, দৈনিক জনশ্রুতিঃ যশোরের বাঘারপাড়ায় একটি মোটরসাইকেলের শোরুম কাগজ হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা অনিক কুমার সরকার (২২), পিতা—বাবুল কুমার সরকার, গত ৩০ জুন ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়ি থেকে চাড়াভিটা বাজারে যাওয়ার পথে তার নিজ নামীয় সুজুকি জিক্সার মনোটোন ১৫৫ সিসি মোটরসাইকেলের টাকা জমা দেওয়ার শোরুম কাগজ হারিয়ে ফেলেন।
পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কাগজটি পাওয়া যায়নি। হারানো কাগজটির সঙ্গে মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। মোটরসাইকেলের চেচিস নম্বর: RMBL-NG4BW-196446 এবং ইঞ্জিন নম্বর: BGA1-932178।
এ ঘটনায় অনিক কুমার সরকার ভবিষ্যৎ প্রয়োজন ও আইনগত নিরাপত্তার স্বার্থে ৭ জুলাই ২০২৬ তারিখে বাঘারপাড়া থানায় সাধারণ ডায়েরি করেন। জিডির নম্বর ৩১২ এবং জিডি ট্র্যাকিং নম্বর Z4E159।
হারানো কাগজটি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকলে অথবা এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে অনিক কুমার সরকারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: অনিক কুমার সরকার, মোবাইল: ০১৮২২-৩৯৬৬৫১
বাঘারপাড়া থানার পক্ষ থেকেও ডায়েরিভুক্ত বিষয়টি নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।