বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

বিএমএসএস সাংবাদিকের বাড়ীতে হামলা ও মারপিটের ঘটনায় মামলা দায়ের

নড়াইলে প্রতিনিধি / ৪৩৬ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২:২৬ অপরাহ্ণ

নড়াইল প্রতিনিধি: নড়াইলে বিএমএসএস সহযোদ্ধা সাংবাদিকের বাড়ীত হামলা, লুটপাট ও মারপিটের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

নড়াইল সদর থানার চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রামে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নেতা সাংবাদিক আমিনুর রহমানের বাড়ীতে হামলা, লুটপাট ও মারপিটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) ওই সাংবাদিকের মা চায়না বেগম বাদী হয়ে অভিযুক্ত ৯ জন ও অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে সদর থানায় মামলাটি দায়ের করেছেন। মামলা নং ৮। বাদী একই গ্রামের খায়রুল মোল্যার স্ত্রী ও সাংবাদিক আমিনের মা।

মামলা সূত্রে জানা যায়, কিছুদিন আগে ওই গ্রামে বাদীর মটরসহ দুটি মটর চুরি হলে এলাকাবাসী মটরসহ চিহ্নিত চোর বাহের কাজীকে আটক করে হাফিজুর মাতুব্বরের কাছে সোপর্দ করেন। ওই মাতব্বর নামমাত্র বিচার করে ভুক্তভোগী বাদী ও তার স্বামীকে লাঞ্ছিত করে। বিষয়টি বাদীর বড় ছেলে সৌদি প্রবাসী সাংবাদিক আমিনুর রহমান তার নিজস্ব ফেসবুক আইডিতে শেয়ার এবং সংবাদ প্রকাশ করলে চোর ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ০৯ অক্টোবর (বুধবার) সন্ধ্যার দিকে উল্লেখিত আসামীরাসহ অজ্ঞাতরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়ীতে ঢুকে বাদীর বাড়ীঘর ভাংচুর করে এবং খুন করার উদ্দেশ্যে বাদি ও তার স্বামী ছেলে,ছেলের স্ত্রীকে মারপিট ও কুপিয়ে হাড়ভাংগা জখমসহ গুরুতর আহত করে।

বাদী ও তার আহত স্বামী নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় আসামীরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল লুটপাট করে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন মামলা হয়েছে, আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধারের প্রক্রিয়া চলমান।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর