শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা নিয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

দৈনিক জনশ্রুতি ডেস্ক / ২৯১ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ণ
আগরতলা বাংলাদেশ মিশন হামলা

দৈনিক জনশ্রুতি ডেস্কঃ সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ‘নিজেদের মধ্যকার মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান’ করার আহ্বান জানিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এই আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে একজন সংবাদিক ম্যাথু মিলারের উদ্দেশে বলেন, সম্প্রতি ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশ সফর করেছেন। এর আগে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনে হামলা হয়েছে এবং এ নিয়ে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে। সেই বিষয় এবং বাংলাদেশ নিয়ে ভারতের অব্যাহত আক্রমণাত্মক বক্তব্য-বিবৃতি সম্পর্কে কিছু বলবেন কী?

জবাবে মার্কির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘উভয় পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করবে, এমনটাই আমরা দেখতে চাই।’

গত ৫ আগস্ট ছাত্র–জনতান নজিরবিহীন গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনো তিনি ভারতে সরকারের আশ্রয়ে দিল্লিতে আছেন। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক আশঙ্কাজনকভাবে অবনতি হয়েছে।

এরপর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কেও দেখা দিয়েছে টানাপোড়েন। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের একাধিক স্থানে বিক্ষোভ হয়েছে। এ ছাড়া গত ২ ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে ডেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা।

বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতও গভীরভাবে দুঃখপ্রকাশ করেছে। এ ছাড়া হামলার ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে ভারত এবং তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে।

এমন পরিস্থিতির মধ্যেই গত সোমবার ঢাকা সফরে আসেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে দেখা করেন। এসময় বিক্রম মিশ্রি বলেন, সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা ভারতের নেই। বর্তমান সরকারের সঙ্গে কাজ করা দুদেশের জন্যই লাভজনক বলেও দিল্লির মনোভাবের কথা জানান তিনি।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর