শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

মনিরামপুরের মোহনপুরে সমাধানের উদ্যোগে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাওছার হোসেন / ৪৮৪ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫, ২:১৭ অপরাহ্ণ

কাওছার হোসেনঃ যশোর জেলার মনিরামপুর উপজেলায় উপজেলা পর্যায়ে পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএস‌এফ) অর্থায়নে পরিচালিত বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সমাধানের উদ্যোগে কৈশোর কর্মসূচির আওতায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা এবং কৈশোর স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়।

মনিরামপুরের মোহনপুর বাধাঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৯ মে) সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা এবং কৈশোর স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাধান পরিচালক (সার্বিক) শাহিনুর রহমান এর সভাপতিত্বে এবং সমাধান কৈশোর কর্মসূচির ফোকাল পার্সন মনসুর আজাদ ও প্রোগ্রাম অফিসার মইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ বদরুজ্জামান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলার সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, গোপালপুর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবু মোতালেব আলম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর‌এম‌ও ডক্টর হারুন আর রশিদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারোয়ার হোসেন, বাধাঘাট মডেল সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার ভানু।

অনুষ্ঠানে কৈশোর কর্মসূচির পক্ষ থেকে চারজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সাংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট সংগীত শিল্পী এডভোকেট রোকনুজ্জামানকে, ক্রীড়া অঙ্গনের জন্য এ কে আজাদকে, সাংবাদিকতার জন্য নিসার উদ্দিন খান আজমকে ও সমাজ সেবার জন্য খন্দকার আব্দুল্লাহ লিটন কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর