শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ২০৪ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ

কাওছার হোসেন, দৈনিক জনশ্রুতি: মোটরসাইকেল নিবন্ধনের ওপর আরোপিত অতিরিক্ত অগ্রিম আয়কর (এআইটি) প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) সকালে যশোর প্রেসক্লাবের সামনে সাধারণ মোটরসাইকেল মালিক ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মোটরসাইকেল এখন আর বিলাসিতার বস্তু নয়, বরং মধ্যবিত্তের যাতায়াত ও জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম। বর্তমান বাজারে এই অতিরিক্ত কর সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক বোঝা চাপিয়ে দিয়েছে।

বক্তারা আরও জানান, অনেক তরুণ মোটরসাইকেলের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করেছেন। ফলে এই করের কারণে তাদের আয়ের ওপর বড় প্রভাব পড়ছে। তাই অবিলম্বে এই অতিরিক্ত অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানান তারা।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল যশোর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে যান। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ের দপ্তর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার মোটরসাইকেল চালক, আরোহী ও ব্যবসায়ীরা অংশ নেন। দাবি আদায় না হলে আগামীতে আরও বড় কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে মানববন্ধনে হুঁশিয়ারি দেওয়া হয়।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর