শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ১৫৭ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ

কাওছার হোসেন, দৈনিক জনশ্রুতি: সংস্কৃতি পরিষদ বাংলাদেশ কর্তৃক পরিচালিত বোর্ড পরীক্ষার ২০২৬ সালের ফলাফল গত ৬ জুন প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে কেশবপুর উপজেলার মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে চারুপীঠ একাডেমি।

প্রতিষ্ঠানটির ১৩৩ জন শিক্ষার্থী চারুকলা, সংগীত, নৃত্য ও কবিতা বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে। এর মধ্যে ১১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলার শীর্ষস্থান অধিকার করেছে।

চারুপীঠ একাডেমির এই অসাধারণ সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিপ্রেমী মহলে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে কেশবপুরে সংস্কৃতি শিক্ষার অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত চারুপীঠ একাডেমি ধারাবাহিকভাবে সৃজনশীল ও মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

ফলাফল প্রসঙ্গে চারুপীঠ একাডেমির নির্বাহী পরিচালক উৎপল দে বলেন, “প্রশিক্ষকদের আন্তরিক ও নিয়মিত পাঠদান, ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্ব, শিক্ষার্থীদের একাগ্রতা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার সমন্বয়েই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে আমরা একইভাবে কাজ করে যাব।”

প্রতিষ্ঠানটির এ সাফল্য কেশবপুরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর