মোঃ মোজাফ্ফর হোসেন, ক্রীড়া প্রতিবেদকঃ সমাধানের কৈশোর কর্মসূচির আওতায় এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় রবিবার (১১ ফেব্রুয়ারি) ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের বাগডাঙ্গা দোহাকুলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কৈশোর কর্মসূচির কার্যক্রম কর্মকর্তা মোঃ মইনুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ হামিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলটিয়া ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য শান্তা খাতুন।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট খেলা, বালিশ খেলা ও বেলুন খেলা অনুষ্ঠিত হয় এবং খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান শিক্ষক মোঃ হামিদুল ইসলাম।