বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

সাগরদাঁড়িতে মধুমেলা উদযাপন উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

এস,এম, ওবায়দুল্লাহ || নিজস্ব সংবাদদাতা / ৪৬২ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ১১:১৫ অপরাহ্ণ

এস,এম, ওবায়দুল্লাহ, নিজস্ব সংবাদদাতাঃ কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে সাগরদাঁড়ির মধুমঞ্চে আইন শৃঙ্খলা বিষয়ক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আরবাউল হাছান মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনা অনুষ্ঠিত বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট কমলেশ মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, মণিরামপুর সার্কেলের এএসপি কাজী দাউদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভির হোসেন, থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত,খেলাঘরের আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র সহ সভাপতি নাছির উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক তহমিনা খাতুন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন প্রমুখ।

উল্লেখ্য, সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৪ আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু করে ২৭ জানুয়ারি পর্যন্ত মোট ৯ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর