শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ১৫৬ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ

কাওছার হোসেন, দৈনিক জনশ্রুতিঃ সাতক্ষীরার Lake View Resort-এ এনজিও খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট ২০২৬) Association of Development Agencies in Bangladesh (ADAB), Satkhira District-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সমাধান-এর পরিচালক (সার্বিক) শাহিনুর রহমানসহ বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমাধান-এর পক্ষ থেকেও একজন প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন এবং আলোচনায় বক্তব্য রাখেন।

কর্মশালায় এনজিও কার্যক্রমে সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, কার্যকর ব্যবস্থাপনা, নৈতিকতা, নেতৃত্ব, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং অংশীজনদের প্রতি দায়বদ্ধতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

আলোচনায় উন্নয়ন সংস্থাগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং নীতিনৈতিকতার চর্চা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তবতা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সুশাসনের প্রয়োজনীয়তা এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

বক্তারা বলেন, একটি উন্নয়ন সংস্থার টেকসই প্রাতিষ্ঠানিক বিকাশের জন্য সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, পেশাদারিত্ব ও নৈতিক নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয় নিশ্চিত করা গেলে উন্নয়ন কার্যক্রমের কার্যকারিতা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠান ও অংশীজনদের মধ্যে আস্থা আরও সুদৃঢ় করা সম্ভব।

কর্মশালায় অংশগ্রহণকারীরা মনে করেন, এ ধরনের জ্ঞানভিত্তিক ও অংশগ্রহণমূলক উদ্যোগ এনজিওগুলোর মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং উত্তম চর্চা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সুশাসনভিত্তিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী উন্নয়ন ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হয়।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর