কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুরে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে শুক্রবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন খানের সঞ্চালনায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি জিএম হাসান এর সভাপতিত্বে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য বিশ্বনাথ হালদার, সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান খান, সাংগঠনিক সম্পাদক মোঃ মোসলেম উদ্দিন, মোঃ আব্দুল কাদের মোড়ল, অর্থ সম্পাদক মোঃ কামরুজ্জামান, এছাড়াও কেশবপুর পৌর জাতীয় পার্টির সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুবক্কার সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সহ জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, উপস্থিত সকলে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এর আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি তাঁর আন্দোলন সংগ্রাম, সাফল্য ও জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন ।