শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

সৌদি প্রবাসী বিএনপি নেতা রবি বিশ্বাসের পক্ষ থেকে নড়াইলের ২৪ টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান

খন্দকার আছিফুর রহমান তোতা / ১৬৫ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ১০:৫৮ অপরাহ্ণ

খন্দকার আছিফুর রহমান তোতা: সৌদি প্রবাসী বিএনপি নেতা রবি বিশ্বাসের পক্ষ থেকে নড়াইলের কলোড়া ইউনিয়নের ২৪ টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় নড়াইল জেলার সদর থানাধীন ৮নং কলোড়া ইউনিয়নের ২৪ টি পূজা মন্দিরে উক্ত আর্থিক অনুদান এবং মিষ্টান্ন বিতরণ করা হয়।

প্রদানকৃত অনুদানের অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন, ৮নং কলোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু বক্কার বিশ্বাস, সাবেক ইউনিয়ন বিএনপি নেতা মরহুম মফিজুর ইসলামের স্ত্রী (সংরক্ষিত ৪, ৫, ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার) মঞ্জুরা বেগম, ইউনিয়ন বিএনপি নেতা নাজমুল বিশ্বাস, ইউনিয়ন যুবদল নেতা ইমরান সিকদার এবং কলোড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ। এছাড়াও কলোড়া ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসাধারণের ভাষ্যমতে, রবি বিশ্বাস একজন দানশীল মানবতার ফেরিওয়ালার নাম। গরীব ও অসহায় মানুষের নানাবিধ সমস্যা নিয়ে তার পর্যন্ত পৌঁছালে তিনি কখনো খালি হাতে ফিরিয়ে দেননি। অসুস্থ ও কঠিন রোগে আক্রান্ত অসহায় মানুষগুলোকে তাকে জানানো মাত্রই চিকিৎসার ব্যবস্থা, অর্থ-ওষুধ সহ সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থেকে চলেছেন সর্বদা।

ধর্মীয় কাজে তার রয়েছে দুটো প্রসারিত সহযোগিতার হাত। মসজিদ-মাদ্রাসাও এতিমখানায় বছরের পর বছর ধরে আর্থিক সহযোগিতা করেছেন। ভিন্ন ধর্মাবলম্বী মানুষকেও সহযোগিতা করতে কখনো তার হাত থামেনি। বিভিন্ন মন্দিরের কাজের জন্যও দিয়েছেন অর্থের যোগান।

এমন কোন সামাজিক কর্মকাণ্ড নাই যেখানে তিনি সাহায্যের হাত বাড়াননি। সকল সামাজিক কর্মকান্ডে রয়েছে তার অবদানের একটা অংশ। রবি বিশ্বাস একজন সৌদি প্রবাসী হয়েও তিনি একজন নিরহংকারী দানশীল মানুষ। অতি পরিশ্রমে উপার্জন করা অর্থের একটি অংশ মানবসেবা-সামাজিক কর্মকাণ্ড এবং ধর্মীয় কাজে ব্যয় করে থাকেন।

যার ধারাবাহিকতায় তিনি শনিবার হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজ ইউনিয়নের ২৪ টি পূজা মন্দিরে প্রতিনিধির মাধ্যমে অনুদান হিসেবে নগর অর্থ ও মিষ্টি বিতরণ করেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর