শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে ১৮ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে এ্যাসিসটিভ ডিভাইস ও নগদ সহায়তা প্রদান

কাওছার হোসেন || কেশবপুর / ১৯৩ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১২:০০ পূর্বাহ্ণ

কাওছার হোসেন, কেশবপুর: যশোরের কেশবপুর উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন ১৮ জন শিশুর মাঝে হুইল চেয়ার, ক্র্যাচ, শ্রবণ যন্ত্র, চশমা/সাদা ছড়ি, প্রয়োজনীয় ওষুধ এবং নগদ অর্থসহ বিভিন্ন এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেখসোনা খাতুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন ও সন্তোষ কুমার মণ্ডল, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগিস পারভীন এবং আলতাপোল মধ্যমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিয়ার রহমান। এছাড়াও শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার রেখসোনা খাতুন বলেন, “সরকারের উন্নয়ন ও মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানো হচ্ছে। এ ধরনের সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।”

সহায়তা পেয়ে সন্তুষ্ট অভিভাবকরা কেশবপুর উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর