শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

ব্রেনস্টোকের রোগীর পাশে দাঁড়ালো কেশবপুরের জাতীয়তাবাদী জনকল্যাণ ফাউন্ডেশন

বিল্লাল হোসেন (কেশবপুর) যশোর / ২৭৮ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ণ

বিল্লাল হোসেন (কেশবপুর) যশোর: কেশবপুরে জাতীয়তাবাদী জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় এক মহিলাকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। হাবাসপোল গ্রামে অসহায় সেই মহিলার বাড়ী।

জানা গেছে, কেশবপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সবুর হোসেনের স্ত্রী দীর্ঘদিন ধরে ব্রেনস্ট্রোকের রোগী। বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিয়েছেন। চিকিৎসক বলেছেন, শেফালী বেগম এর ব্রেনস্ট্রোক হয়ে মাথায় রক্তক্ষরণ হয়েছে। দ্রুত সিটিস্ক্যান করে চিকিৎসা সেবা নিতে হবে। শেফালী বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু সিটিস্ক্যান ও উন্নত চিকিৎসার জন্য খুলনাতে নিয়ে যেতে হবে। তিনি জাতীয়বাদী জনকল্যাণ ফাউন্ডেশন এর উপদেষ্টা সোহেল রানার প্রতিবেশী। শেফালী বেগম এর স্বামী সবুর হোসেন জাতীয়তাবাদী জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধিদের জানালে তাৎক্ষণিক ফাউন্ডেশনের আহবায়ক ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম মোড়ল ব্যক্তিগত এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ সহোযোগিতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী জনকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা শাহ আলম বাবু, খলিলুর রহমান, সোহেল রানা, আজিজুল হাকিম, আবু সানি রুবেল, মুকিত ও ইউপি সদস্য বুলু হোসেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর