শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু কেশবপুরে সাংবাদিককে গালিগালাজ ও হুমকির অভিযোগ: থানায় ডায়েরি মালদ্বীপ প্রবাসী ব্যবসায়ী হাদিউল ইসলামের আন্তর্জাতিক সম্মাননা অর্জন কেশবপুরে সমাধানের উদ্যোগে শাখা ব্যবস্থাপকদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন মালদ্বীপে প্রবাসী কর্মীদের জন্য নতুন নির্দেশনা ও সতর্কতা জারি ১৯ এপ্রিল থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর কেশবপুরে আড়ৎ ব্যবসায়ীদের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন কেশবপুরে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

নভেম্বরে জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনা এর বাৎসরিক ওয়াজ মাহফিল ও পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক / ৩৬৬ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ খুলনার স্বনামধন্য প্রতিষ্ঠান জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূমের বাৎসরিক ওয়াজ মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ২৯ এবং ৩০ শেষ নভেম্বর।

এ বিষয়ে মুফতি রাকিব‌উদ্দীন জানিয়েছেন, মাহফিলের দ্বিতীয় দিন অর্থাৎ ৩০ শে নভেম্বর সকাল ৮.৩০ মিনিটে আবনায়ে মারকাযুল উলূম খুলনার পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আবনায়ে মারকাযুল উলূমের সকল ছাত্র ভাইদেরকে অতিদ্রুত রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হয়েছে। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা এবং রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ ২০ শে নভেম্বর।

মাহফিল এবং পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশেষ উপহার সামগ্রী হিসেবে থাকবে: (১) আকর্ষণীয় মানসম্মত একটি সাইড ব্যাগ, (২) কিতাব কানযুল আমাল, (৩) একটি ক্যালেন্ডার। এছাড়াও অনুষ্ঠানের দিন আবনার সকল মেহমানদের জন্য রুচিসম্মত মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা থাকবে।

উক্ত পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৩রা নভেম্বর রোজ রবিবার দুপুরে আবনার সকল সদস্যদের সমন্বয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হবে এবং সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে নিম্নলিখিত ব্যক্তিবর্গের সাথে অতি দ্রুত যোগাযোগ করে স্ব স্ব তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন ফি জমা করার জন্য আহ্বান করা হয়েছে।

(১) মুফতী জাকির হুসাইন দা.বা. > ০১৭২২৮০১১০৩ (বিকাশ)।

(২) মুফতী হুমায়ূন কবির > ০১৯১২৫৫৬৬৩০ (বিকাশ)।

(৩) মুফতী মঈনুল ইসলাম > ০১৭২৫৯৫৭৫১৫ (বিকাশ)।

(৪) মুফতী আব্দুল্লাহ মুখতার > ০১৯২৪৩৯৬৩৩৮ (বিকাশ /নগদ)‌ ও

(৫) মুফতী রাকিবুদ্দিন > ০১৯৩৭২২৮৫৭৯ (বিকাশ/নগদ)।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর