শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে এক ইউপি চেয়ারম্যানের অনিয়মের বিরুদ্ধে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন

বিল্লাল হোসেন (কেশবপুর) যশোর / ২৩২ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৯:৫০ অপরাহ্ণ

বিল্লাল হোসেন (কেশবপুর) যশোর: কেশবপুরে উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামানের অনিয়ম ও লাগামহীন দূর্নীতি এবং আত্নসাতের অভিযোগ এনে তার বিরুদ্ধে অনাস্থার দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে যে লিখিত বক্তব্য পাঠ করা হয়েছে সেই সূত্রে জানা গেছে, চেয়ারম্যান তৌহিদুজ্জামান দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিয়ে পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। তাঁর দায়িত্ব পালন কালে দলীয় প্রভাব ও ক্ষমতার দাপটে ইউনিয়ন বাসীদের জিম্মি করে রেখেছিলেন। ইউনিয়ন পরিষদের সদস্যদের যে কোনো কাজের সময়ে তাঁর ছিলো চরম অনিহা। তাঁর বিরুদ্ধে সরকারি প্রকল্প বা অর্থ আত্নসাতের অভিযোগ তুলে ইউপি সদস্যরা চলতি মাসের ১৯ তারিখে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে তাঁর বিরুদ্ধে অনাস্থার অভিযোগ জানিয়েছিলেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় পরিষদের ১২ সদস্য একযোগে পুনরায় অনাস্থার দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগ দাখিল করে পরিষদ চত্বরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ১ নং ওয়াডের ইউপি সদস্য এস এম হেকমত আলী। এ সময়ে আরো উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ৬ নং ওয়াডের সদস্য আব্দুর রশিদ, ৭ নং ওয়াডের ইউপি সদস্য নুরুন্নবী সামদানি, ৪ নং ওয়াডের ইউপি সদস্য আশরাফ হোসেন, ৩ নং ওয়াডের ইউপি সদস্য বুলবুল হোসেন, ২ নং ওয়াডের ইউপি সদস্য কামরুজ্জামান, ৫ নং ওয়াডের ইউপি সদস্য কল্লোল কুমার দাস, ৮ নং ওয়াডের ইউপি সদস্য আরফাজুল, ৯ নং ওয়াডের ইউপি সদস্য আতিয়ার রহমান, সংরক্ষিত মহিলা সদস্য রুবিয়া খাতুন, জাহানারা খাতুন ও সাজেদা খাতুন।

এ বিষয়ে হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান বলেন, আমি আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদে থাকতে চাই না। খুব শিঘ্রই পদত্যাগ করতে চাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বলেন, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার দাবীতে একটি অভিযোগ পেয়েছি।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর