শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

যশোরের কেশবপুরে সমাধানের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কাওছার হোসেন || কেশবপুর / ৬৪২ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৩:০৭ অপরাহ্ণ

কাওছার হোসেন, (কেশবপুর) যশোরঃ “মেনে চলবো শুদ্ধাচার, থাকবে নাকো অনাচার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএস‌এফ) এর আর্থিক সহযোগিতায় পরিচালিত বেসরকারি উন্নয়ন সংস্থা সমাধানের উদ্যোগে শুদ্ধাচার চর্চায় করণীয় ও উদ্বুদ্ধকরণ বিষয়ক কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শহরের আবু শারাফ সাদেক অডিটরিয়ামে শনিবার (১২ এপ্রিল) এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএস‌এফ) এর সহকারী মহাব্যবস্থাপক রেজানুর রহমান তরফদার ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাসির উদ্দিন। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যের মাধ্যমে সমাধানের আরো অগ্রগতির লক্ষ্যে সকলের প্রতি গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন এবং বিশেষ অতিথি তাঁর বক্তব্যে সমাধানের সার্বিক দিক বিবেচনা করে মূল্যবান মতামত প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, সমাধান নির্বাহী পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন। সকলের পরিচয় পরিচিতি, অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য, সংস্থার সৃষ্টির প্রেক্ষাপট, ধারাবাহিক অগ্রগতি, ভবিষ্যত করণীয় ও বিশেষ ঘোষণা প্রসঙ্গে বক্তব্য রাখেন, সমাধান সংস্থার নির্বাহী পরিচালক রেজাউল করিম।

সংস্থায় কর্মরত কর্মীদের সুযোগ-সুবিধার চর্চা ও শাখা পর্যায়ের হিসাবাদি বিশ্লেষণ সম্পর্কিত বক্তব্য রাখেন, আবু জাফর মাতুব্বর, পরিচালক (কার্যক্রম), সমাধান। সংস্থার আর্থিক অবস্থা বিশ্লেষণ সম্পর্কিত বক্তব্য রাখেন, শাহাদাৎ হোসেন, পরিচালক (ফিন্যান্স), সমাধান। মাঠ পর্যায়ে কার্যক্রম বিষয়ক ঘটনামান বিষয়াদি নিয়ে বক্তব্য রাখেন, শাহীনুর রহমান, পরিচালক (সার্বিক), সমাধান। সংস্থার সার্বিক কার্যক্রম ও শুদ্ধাচার বিষয়ক উপস্থাপনাসহ শুদ্ধাচার চর্চায় করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন, শফিউল ইসলাম, উপ-পরিচালক (কার্যক্রম), সমাধান। সংস্থার স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন, ডাঃ সোহানুর রহমান, মেডিকেল অফিসার (পার্টটাইম), সমাধান।

এ সময় সমাধানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, এম‌আইএস কো-অর্ডিনেটর ও অগ্রসর (মাইক্রো এন্টারপ্রাইজ-এম‌ই) কার্যক্রমের ফোকল পার্সন কামরুজ্জামান। আঞ্চলিক সমন্বয়কারীগণের মধ্যে উপস্থিত ছিলেন, কেশবপুর অঞ্চলের মিজানুর রহমান, মনিরামপুর অঞ্চলের বি‌এম জামাল উদ্দিন, যশোর অঞ্চলের শারাফাত আলী, কলারোয়া অঞ্চলের আব্দুল মজিদ বিশ্বাস, চৌগাছা অঞ্চলের কামরুল হাসান, সীমাখালী অঞ্চলের আজিজুর রহমান, নড়াইল অঞ্চলের আব্দুল আলিম ও মাগুরা অঞ্চলের জসিম উদ্দিন। প্রধান কার্যালয়ের এম‌আইএস কর্মকর্তা শরিফুল ইসলাম, হিসাব বিভাগের সিনিয়র ফিন্যান্স অফিসার কামাল হোসেন, শাহ আলম ও অফিসার আবু সাইদ। অডিট টিমের প্রধান মকবুল হোসেনসহ অডিট টিমের অন্যান্য সদস্যবৃন্দ, সমাধান কম্পিউটার ট্রেনিং সেন্টারের ট্রেইনার জিল্লুর রহমান, আইটি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শামিমুর রহমান ও লজিস্টিক অফিসার আনসার আলী প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাধানের চল্লিশটি শাখার শাখা ব্যবস্থাপকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন, সকল শাখার হিসাবরক্ষক, কর্মীবৃন্দ ও কুক কাম পিয়নসহ অন্যান্য বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানটি সম্পূর্ণ উপস্থাপনা ও পরিচালনা করেন, সমাধান প্রধান কার্যালয়ের ট্রেনিং কো-অর্ডিনেটর মুনছুর আলী ও অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমাধান প্রধান কার্যালয়ের কেয়ারটেকার হাফেজ হাফিজুর রহমান।

উল্লেখ্য, সমাধান সংস্থার এই কর্মী সম্মেলনে সংস্থার ভালো-মন্দ, উন্নতি-অবনতিসহ অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মুক্ত আলোচনা করা হয়। এরপর যোহরের নামাজের পর উপস্থিত সকলের জন্য দুপুরের খাবার গ্রহণের আয়োজন করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর