শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

রূপসায় ছাত্রী ধর্ষণ: প্রধান শিক্ষক গ্রেপ্তার

মেহরাব রহমান || খুলনা প্রতিনিধি / ২৫৪ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১০:১২ অপরাহ্ণ

মেহরাব রহমান, খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক ইয়াহিয়া শেখকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২০ জুলাই) উপজেলার টিএসবি ইউনিয়নের স্বল্প বাহিরদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইয়াহিয়া শেখ ওই এলাকার আকবর শেখের ছেলে এবং আঁড়মই পাঁচানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক ইয়াহিয়া শেখ দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ১৬ জুলাই, প্রতিদিনের মতো মেয়েটি স্কুলে যায়। দুপুর ১টা ২৫ মিনিটে টিফিনের বিরতি হলে অন্যান্য ছাত্র-ছাত্রীরা যখন খাবার জন্য দোকান বা ক্লাসরুমে যায়, তখন মেয়েটি স্কুলের টয়লেটে যায়। সেই সুযোগে প্রধান শিক্ষক ইয়াহিয়া শেখ তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ঘটনার পর শিশুটি বাকি ক্লাস না করে বাড়িতে ফিরে আসে এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা হতাশাগ্রস্ত হয়ে তাৎক্ষণিকভাবে রূপসা থানার অফিসার ইনচার্জকে (ওসি) অবহিত করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান এবং সেকেন্ড অফিসার এসআই জাহিদুল ইসলাম দ্রুত অভিযান চালিয়ে প্রধান শিক্ষক ইয়াহিয়া শেখকে আটক করেন।

এ বিষয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে পাঠানো হয়েছে।

এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর