শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু

কেশবপুরে রাজনগর বাঁকাবর্শীতে প্রতিপক্ষের চক্রান্তে এক একর জমির ক্ষতি

মরিয়ম আক্তার, স্ট্যাফ রিপোর্টার / ২৩৫ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪০ অপরাহ্ণ

যশোর উপজেলার কেশবপুর উপজেলার রাজনগর বাঁকাবর্শী বিলে এক একর জমির ধান ক্ষেত নষ্ট করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে প্রতিপক্ষরা।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার রাজনগর বাঁকাবর্শী গ্রামের মৃত জব্বার আলী সরদারের ২ নং রাজনগর বাঁকাবর্শী মৌজায় হাল ১৮৮৬ ও সাবেক ১২৩১ দাগে ১ একর ১২ শতক ধানী জমি রয়েছে। যা পৈত্রিক সূত্রে তাঁর ৫ পূত্র এবং তার ওয়ারেশগণ ভোগ-দখল করে চাঁষাবাদ করে আসছে। কিন্তু বিভিন্ন সময়ে তাদের একটি প্রতিপক্ষ উক্ত জমি জবরদখলের পায়তারা করে আসছে।

গত ৮ ফেব্রুয়ারি ঐ জমিতে ধানের চারা রোপন করেন মৃত জব্বার আলী সরদারের পূত্র ইসলাম সরদার ও হযরত সরদার এবং তাদের আরো ৩ ভাইয়ের ওয়ারিশগণ। কিন্তু গত ১০ ফেব্রুয়ারি গভীর রাতে প্রতিপক্ষরা উক্ত ১ একর ১২ শতক জমির ধান নষ্ট করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে। জমির ধান নষ্ট করে দেওয়ায় দরিদ্র পরিবারের মানুষগুলো দিশেহারা হয়ে পড়েছে।

এব্যাপারে মৃত জব্বার আলী সরদারের পূত্র ইসলাম সরদার জানান, পৈত্রিক সূত্রে প্রাপ্ত উক্ত ১ একর ১২ শতক জমিতে ধান চাঁষ করে আমাদের ৫ ভাইয়ের পরিবারের সন্তানরা কোন রকমে জীবন-যাপন করে আসছি। এলাকার শহীদ, আলতাফ, মজিদ, বাবু, সুমন, সবুজ, রিপন-সহ অজ্ঞাত ব্যাক্তিরা ১০ ফেব্রুয়ারি গভীর রাতে ঐ জমিতে রোপনকৃত সকল ধান নষ্ট করে দিয়ে ৫০ হাজার টাকার ক্ষতি সাধান করেছে। আমরা এখন কি খেয়ে বাচবো ? রাজনগর বাঁকাবর্শী গ্রামের আক্কাস আলী জানান, ৩ দিন পূর্বে মুজুরির ভিত্তিতে আমারা উক্ত জমির ধান রোপন করে দিয়েছিলাম।

এলাকার মকবুল হোসেন, খোকন সরদার, আলতাফ সরদার, মজিবর রহমান, মোমিনুর রহমান জানান, রাজনগর বাঁকাবর্শী গ্রামের জব্বার আলী সরদার, পরবর্তীতে তাঁর মৃত্যুর পর তার ৪ পূত্র ও তাদের ওয়ারেশগণ উক্ত জমি ভোগ-দখল করে আসছে। রোপনকৃত ধানের ক্ষতি করেছে যারা তাদের আইনের আওতায় আনা উচিত।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর