বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মালদ্বীপে প্রবাসী কর্মীদের জন্য নতুন নির্দেশনা ও সতর্কতা জারি ১৯ এপ্রিল থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর কেশবপুরে আড়ৎ ব্যবসায়ীদের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন কেশবপুরে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা জ্বালানি সংকটে নতুন সময়সূচি: ব্যাংক-অফিসে পরিবর্তন মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: কেশবপুর হাসপাতালে রোগীদের পাশে এমপি রাজধানীতে বর্ণাঢ্য কুচকাওয়াজ, উজ্জীবিত স্বাধীনতার চেতনা কেশবপুরে এমপিকে প্রকাশ্যে গালিগালাজের অভিযোগে যুবক গ্রেপ্তার কেশবপুরে খোলা বাজারে চড়া দামে তেল বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কেশবপুরে বেপরোয়া গাড়ি চালনা, পরে গাড়ি থেকে মাদক উদ্ধার

১৫ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা, ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক / ৫৪৬ বার পঠিত
প্রকাশিত : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১১:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে এসব জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো প্লাবিত হতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপটি বর্তমানে পায়রা বন্দর থেকে ১১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে এবং পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। সাগরে ঝোড়ো হাওয়া এবং উত্তাল পরিস্থিতির কারণে সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

জলোচ্ছ্বাসের ঝুঁকিতে থাকা জেলাগুলো হচ্ছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার।

উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলীয় অঞ্চলের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর