শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

খুলনার ডুমুরিয়ায় অসুস্থ ও মৃত গরুর মাংস বিক্রি: তিন কসাইয়ের কারাদণ্ড

মেহরাব রহমান || খুলনা বিভাগীয় প্রতিনিধি / ২৭৮ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৯:১৬ অপরাহ্ণ

মেহরাব রহমান, খুলনা বিভাগীয় প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলায় অসুস্থ ও মৃত গরু জবাই করে মাংস বিক্রির দায়ে তিন কসাইকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ আগস্ট) সকালে উপজেলার নরনিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে প্রায় ১২ মণ অস্বাস্থ্যকর মাংস উদ্ধার করে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন ডুমুরিয়ার মোস্তাক গাজী (৪৫), ইয়াকুব সরদার (৫২), ও কেশবপুরের সাইফুল ইসলাম মোড়ল (২২)। তারা দীর্ঘদিন ধরে খুলনা, বরিশাল, গোপালগঞ্জ ও পিরোজপুরে এসব মাংস সরবরাহ করে আসছিলেন।

শনিবার রাতে নরনিয়ার একটি ঘরে তারা তিনটি গরু জবাই করেন, যার একটি ছিল মৃত ও দুটি অসুস্থ। গোপন সংবাদের ভিত্তিতে প্রাণিসম্পদ বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী। তিনি জানান, অভিযুক্তরা দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানের সময় আরও দুজন পালিয়ে যায়, যাদের খোঁজে তদন্ত চলছে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল কবির, সম্প্রসারণ কর্মকর্তা ডা. পপি রায়, ডুমুরিয়া থানার এসআই শামীম হাওলাদার ও মিজানুর রহমান এবং চুকনগর বাজার বণিক সমিতির সদস্যরা। স্থানীয়রা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর