শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে জলাবদ্ধতায় বিপর্যস্ত মানুষকে রাতে ত্রাণ দিলেন ইউএনও

কাওছার হোসেন || কেশবপুর / ২৫২ বার পঠিত
প্রকাশিত : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৭:২০ অপরাহ্ণ

কাওছার হোসেন, কেশবপুর: যশোরের কেশবপুরে টানা বর্ষণ ও নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাতে সড়কের পাশে টংঘরে আশ্রয় নেওয়া পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।

সেদিন রাতে যশোর-চুকনগর সড়কের মধ্যকুল এলাকায় আশ্রিত ৭০টি পরিবারের হাতে চাল, ডাল, লবণ, চিনি, তেল, মরিচ, হলুদ ও ধনিয়া গুঁড়াসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানি ঢুকে কেশবপুর পৌরসভার প্রায় সাত হাজার পরিবারের মধ্যে চার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। জলাবদ্ধতার পানি ঘরে ঢুকে পড়ায় অসংখ্য মানুষ বাধ্য হয়ে সড়কের ধারে টংঘর বানিয়ে আশ্রয় নিয়েছে।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আরও অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার স্থায়ী সমাধান না হওয়ায় প্রতি বছরই এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর