সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
১৯ এপ্রিল থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর কেশবপুরে আড়ৎ ব্যবসায়ীদের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন কেশবপুরে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা জ্বালানি সংকটে নতুন সময়সূচি: ব্যাংক-অফিসে পরিবর্তন মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: কেশবপুর হাসপাতালে রোগীদের পাশে এমপি রাজধানীতে বর্ণাঢ্য কুচকাওয়াজ, উজ্জীবিত স্বাধীনতার চেতনা কেশবপুরে এমপিকে প্রকাশ্যে গালিগালাজের অভিযোগে যুবক গ্রেপ্তার কেশবপুরে খোলা বাজারে চড়া দামে তেল বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কেশবপুরে বেপরোয়া গাড়ি চালনা, পরে গাড়ি থেকে মাদক উদ্ধার সাতক্ষীরায় ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায় ও তদারকি জোরদার

সমাধান এনজিওতে চাকরি: ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ

কাওছার হোসেন || কেশবপুর / ৫৯৪ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১০:২২ অপরাহ্ণ

কাওছার হোসেন, (কেশবপুর) যশোরঃ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অনুমোদিত ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় কার্যক্রম পরিচালনাকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ‘সমাধান (Samadhan)’ নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের বিভিন্ন শাখা কার্যালয়ে ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপক পদে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থী নিয়োগ করবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যবস্থাপক পদে আবেদন করতে হলে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। শিক্ষানবিশকালীন বেতন ৩০,০০০ টাকা, স্থায়ীকরণের পর ৩৭,৫৮০ টাকা। অন্যদিকে, সহকারী ব্যবস্থাপক পদে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং বয়স সর্বোচ্চ ৩৮ বছর হতে হবে। এই পদে শিক্ষানবিশকালে বেতন ২৮,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৩৪,৪৭৫ টাকা নির্ধারিত।

নির্বাচিত প্রার্থীরা সংস্থার নীতিমালা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, উৎসব ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, ছুটির বিপরীতে বেতন, সুদমুক্ত মোটরসাইকেল ঋণ, কর্মী কল্যান সহায়তা, দুপুরের খাদ্য ভাতা এবং বিনামূল্যে আবাসিক সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নিম্নে উল্লেখিত শর্ত সাপেক্ষে আগামী ১০.১১.২০২৫ ইং তারিখ বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে মোবাইল নম্বর উল্লেখপূর্বক নির্বাহী পরিচালক, সমাধান, প্রধান কার্যালয়, উপজেলা সড়ক, কেশবপুর, যশোর বরাবর নিজ হাতে লেখা জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি ও অভিজ্ঞতা সনদের কপি সংযুক্ত করে আবেদন সরাসরি/ডাকযোগে/ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে পারবেন।

শর্তাবলী: (১) আবেদনকারীদের অবশ্যই কোন প্রতিষ্ঠিত সংস্থায় ঋণ কার্যক্রম বাস্তবায়নে ১ নং পদের জন্য শাখা ব্যবস্থাপক হিসাবে কমপক্ষে ৪ বছর এবং ২ নং পদের জন্য শাখা ব্যবস্থাপক হিসাবে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। (২) উভয় পদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। (৩) নির্বাচিত প্রার্থীকে কমপক্ষে ৬ মাস শিক্ষানবিশকালীন কর্মী হিসাবে কাজ করতে হবে। (৪) বাছাইকৃত আবেদন হতে পরীক্ষায় অংশগ্রহনের জন্য আবেদনকারীদের মোবাইলে ডাকা হবে। (৫) আবেদনকারীদের পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোনো ভাতা (টিএ ও ডিএ) প্রদান করা হবে না। (৬) নিয়োগ প্রক্রিয়ায় সমাধান কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

যোগাযোগ: সমাধান ভবন, উপজেলা রোড, কেশবপুর, যশোর-৭৪৫০, ফোন: ০২-৪৭৭৭৬৭০৮, মোবাইল: ০১৭০৯-৩৮৯৫৪০, ইমেইল: info@samadhan.bd.org, ওয়েবসাইট: www.samadhan-bd.org

‘সমাধান (Samadhan)’ একটি স্বেচ্ছাসেবী, অলাভজনক ও উন্নয়নমূলক সংস্থা, যা বহু বছর ধরে সমাজের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ক্ষুদ্রঋণ, নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও টেকসই জীবিকা উন্নয়নের ক্ষেত্রে সংস্থাটির কার্যক্রম দেশজুড়ে প্রশংসিত।

সংস্থার মূল লক্ষ্য হলো— সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আর্থিক ও সামাজিকভাবে সক্ষম করে তোলা, যাতে তারা স্বনির্ভর জীবনের পথে এগিয়ে যেতে পারে। এ ধরনের নিয়োগের মাধ্যমে ‘সমাধান’ শুধু কর্মসংস্থানের সুযোগই তৈরি করছে না, বরং তরুণ সমাজকে দেশের উন্নয়ন যাত্রায় যুক্ত হওয়ার অনুপ্রেরণাও দিচ্ছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর