বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

বিএনপির যুব শক্তি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ যশোর-৬ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক / ৬১৪ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১:২৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কাজী রওনকুল ইসলাম। ২৩৭ আসনের মধ্যে রওনকুলই দলের সবচেয়ে কম বয়সী প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। তিনি বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের বিগত কমিটির সভাপতি ছিলেন।

যশোরের কেশবপুর উপজেলার চিংড়া গ্রামের ৪০ বছর বয়সী রওনকুল ইসলাম ২০০৩-০৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে সান্ধ্য কোর্সে অধ্যয়নরত অবস্থায় ২০২২ সালে ছাত্রদলের সভাপতি হন। ‘অসুস্থতা’ দেখিয়ে ২০২৩ সালের আগস্টে তিনি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও দুই মাসের মধ্যেই বিএনপির নির্বাহী কমিটির সদস্য হন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিকেলে ২৩৭ আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে যশোর-৬ (কেশবপুর) আসনের জন্য রওনকুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় রওনকুল ইসলাম বলেন, “এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। কেশবপুর আসনটি দীর্ঘদিন ধানের শীষের ছিল না। আমি জনগণের ভোটে এই আসন পুনরুদ্ধার করতে চাই। দল আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার প্রতিদান দিয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকা আমার প্রধান কাজ হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “বিএনপির ৩১ দফায় তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা আছে। আমি নির্বাচিত হলে কেশবপুরের তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করব। মাদক থেকে যুব সমাজকে দূরে রাখার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চা ও ক্যারিয়ার উন্নয়নে কাজ করব। এছাড়া দলের শক্তিশালী করার তেও কাজ চালিয়ে যাব।”

রওনকুল ইসলাম কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং হাজী মুহম্মদ মুহসীন হলে থাকাকালীন ছাত্রদল কর্মী হিসেবে পরিচিত মুখ হয়ে ওঠেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর